বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হামজা চৌধুরীকে নিয়েই ভারতের বিপক্ষে দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:৪৭ AM

আগামী মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতই। আর এবারের ম্যাচটির দিকে বিশেষ এক কারণে গোটা দক্ষিণ এশিয়ার নজর। 

সেই ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার (২০ মার্চ) ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। পূর্বঘোষণা অনুযায়ী দলে জায়গা হয়নি ইতালির ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলামের।

কাবরেরার দলে নিয়মিত মুখ প্রায় সবাই জায়গা পেয়েছেন। তাই চমক খুব একটা নেই বলা চলে।

গতকাল জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসা ২৭জনই। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় সেই দল থেকে বাদ পড়েছেন ৩জন। গতকাল রাতেই দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন। স্কোয়াডে হামজা ছাড়াও নতুন মুখ ফরোয়ার্ড আল আমিন।
 
 
ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন। 

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।

মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close