শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:৪৪ AM

ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সেটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে হুথিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল বিদ্রোহী গোষ্ঠীটি। কিন্তু শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।

এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, তারা হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো।

সূত্র: আল-জাজিরা।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close