বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার: গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:১৩ AM

রাজধানীর পল্লবীতে ধর্ষণের সংবাদ সংগ্রহে গিয়ে নির্মাণাধীন একটি ভবনে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। পরে ৫০ বছর বয়সী ওই নারী সাংবাদিক মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মোট ১৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। সেই মামলায় হামিদুল (৫৩) ও এনামুল হক (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ওই নারী পেশায় সাংবাদিক বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। সোমবার রাতে ওই নারী তথ্য সংগ্রহের কাজ শেষ করে তুরাগের বাসায় ফিরছিলেন। পরে কয়েকজন লোক তাকে পল্লবীর বারনটেক এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সোমবার দিবাগত রাত একটা থেকে মঙ্গলবার ভোরের মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ সকালে সংবাদ পেয়ে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে।

ভুক্তভোগী নারী জানান, তার বাসা তুরাগ এলাকায়। তিনি একটি পত্রিকায় কাজ করেন। মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে, এমন খবর পেয়ে তিনি রাজধানীর তুরাগ এলাকা থেকে রাত ১১টার দিকে সেখানে যান। তখন কয়েকজন লোক তাকে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকায় নির্মাণাধীন ১২তলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। সেখানে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। মঙ্গলবার দুপুরে তিনি পল্লবী থানায় মামলা করেন।

ওসি জানান, শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। বুধবার সকালে সেখানে তার ফরেনসিক পরীক্ষা করা হবে। বাকি আসামিদের ধরার জন্য পুলিশের দুটি দল কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close