মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      ● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      ● চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার      ● গাছ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা      ● হত্যা করে লাশ এনে পুতে রাখার অভিযোগ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু      ● চূড়ান্ত সুপারিশ পেয়েও চাকরি হয়নি নবীনগরের দুই যুবকের      ● স্বপ্নে মাসের বাজারে সাশ্রয়ের সুযোগ      ● সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের      
‘হ্যারি পটার’ অভিনেতা সাইমন মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০:২৯ AM

ব্রিটিশ অভিনেতা ‘হ্যারি পটার’ সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র সাইমন ফিশার বেকার মারা গেছেন। সোমবার এক বিবৃতিতে অভিনেতার মৃত্যুর খবরটি  নিশ্চিত করেছেন তাঁর সংস্থা। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর।

সংস্থাটির ম্যানেজার বলেন, ‘১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’ 

সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় সাইমন ফিশারের মুখপাত্র লিখেছেন, ‘সাইমন ফিশার রোববার (৯ মার্চ) মৃত্যুবরণ করেন। আমি শুধু তার কর্মী ছিলাম না, ১৫ বছরের বন্ধুত্ব ছিল আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’

২০০১ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় হাফলপাফ হাউসের ভূত ফ্যাট ফ্রিয়ারের ভূমিকায় দেখা গিয়েছিল সাইমন ফিশারকে। এ ছাড়া জনপ্রিয় সিরিজে ‘ডক্টর হু’তে অভিনয় করেন তিনি।

বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন সাইমন ফিশার। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।

টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের বাইরে অডিও ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় ছিলেন সাইমন ফিশার। তিনি ‘ডক্টর হু: দ্য কার্স অব স্লিপি হলো’তে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। সূত্র: ইউএসএ টুডে

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close