বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জাবি ছাত্রদলের
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৭:৫১ পিএম

দেশব্যাপী নারীর বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শাহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

মানববন্ধনে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মৌসুমী আফরোজ বলেন, আমরা সব সময় দেখে এসেছি বাংলাদেশের নারীরা সব সময় দেশ রক্ষায় সোচ্চার ছিলো। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীরা জীবনও দিয়েছে। জুলাই আন্দোলনেও নারীরা প্রথম কাতারে ছিলো এবং নেতৃত্ব দিয়েছে। কিন্তু নারীরা আজ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারাই আজ ধর্ষণের শিকার হচ্ছে, যেটি আমাদের মোটেও কাম্য ছিলো না । একটি দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। সেখানে যদি প্রতিনিয়ত নারীরা ধর্ষণের স্বীকার হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই ধর্ষকের শাস্তি হোক শুধুমাত্র মৃত্যুদণ্ড৷

আহ্বায়ক কমিটির সদস্য বৈশাখী বলেন, আমরা দেখতে পাই, গত দুইদিনে সংবাদপত্রগুলোতে ২০টিরও বেশি ধর্ষণের ঘটনা এসেছে, যার মধ্যে ১০ এর অধিক ছিল শিশু। আমি আইনমন্ত্রীকে বলতে চাই, গত সাত-আট মাসে অনেক আইন করেছেন। কিন্তু সেই আইনের প্রয়োগ কোথায়? 

সমাপনী বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, আপনারা দেখেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এদেশের নারী সমাজ, নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। কিন্তু তার প্রতিদানে দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের উন্নতি করতে পারেনি। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। সর্বশেষ মাগুরায় যে নির্মম ও নৃশংস ঘটনাটি ঘটেছে, একটি ৮ বছরের শিশুকে নরপিশাচের মতো ধর্ষণের শিকার হতে হয়েছে। আমরা জাবি ছাত্রদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই নরপশুদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। 

এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক জর্জিস মোহাম্মদ ইব্রাহিম, সাবেক সভাপতি নবীনূর নবীন, মুরাদ, আব্দুল গাফফার প্রমুখ। মানববন্ধনে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close