বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউক্রেনের ৩০ বিলিয়ন সহায়তা আটকে দিল হাঙ্গেরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১২:১৫ পিএম

ইউক্রেনকে ৩০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইউরোপীয় জোটটির অন্যতম সদস্য হাঙ্গেরির ভেটোতে এটি আটকে গেছে। শুক্রবার (৭ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী অংশ ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠকে ইউক্রেনকে সহায়তা প্রদানের ব্যাপারটি প্রস্তাব আকারে তোলা হয়।  সেসময়েই তাতে ভেটো বা আপত্তি জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান। 

আপত্তির পক্ষে যুক্তি দিয়ে অরবান বলেন, ‘বলা হচ্ছে, ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে— সেজন্যই প্রদান করা হচ্ছে এই সহায়তা। এখানেই আমাদের আপত্তি, কারণ হাঙ্গেরি কখনও যুদ্ধ-সংঘাতকে সমর্থন বা প্রশ্রয় দেয় না। হাঙ্গেরির মূল নীতি হলো শান্তি, সংলাপ ও কূটনৈতিক তৎপরতা। '

এ বিষয়ে বৃহস্পতিবার কোসুথ রেডিওকে এক সাক্ষাৎকারে ভিক্টর অরবান সতর্ক করে বলেন, ‘ইউক্রেনকে সাহায্য করার মতো আর্থিক সক্ষমতা ইইউর নেই। ’

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘কিয়েভের জন্য আরেকটি সহায়তা প্যাকেজ, ইইউ সদস্যপদ বিডের অর্থায়ন এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিসহ সব পরিকল্পিত উদ্যোগ নিয়ে এগিয়ে গেলে ব্লকের বাজেট খুব কমে পড়বে। ’

প্রসঙ্গত, ইউরোপ মহাদেশের ২৮টি দেশ ইইউ’র সদস্য। ১৯৪৯ সালে গঠিত ইইউ’র সংবিধান অনুযায়ী, কোনও সদস্যরাষ্ট্র যদি জোটের কোনও সিদ্ধান্তে আপত্তি জানায়, তাহলে তা বাস্তবায়ন বা কার্যকর হয় না।

তবে এবার সফল না ও হতে পারেন আরবান।  কারণ ব্রাসেলসের বৈঠক শেষে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টা সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরির দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং এই ভিন্নতার কারণে হাঙ্গেরি বিচ্ছিন্ন হচ্ছে। এই ইস্যুতে বর্তমানে জোটের ২৭টি রাষ্ট্র একদিকে এবং হাঙ্গেরি আরেকদিকে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close