বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুবাইয়ে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন বাংলাদেশি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:৪১ পিএম

আবুধাবির বিগ টিকিট ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম। 

সোমবার অনুষ্ঠিত লটারিতে তার টিকিট নম্বর (১৩৪৪৬৮) বিজয়ী হয়। গত ১১ ফেব্রুয়ারি যেটি কিনেছিলেন তিনি। এই খবর জানিয়েছে খালিজ টাইমস।

জানা গেছে, দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন জাহাঙ্গীর। তার পরিবার থাকে বাংলাদেশে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন। তিনি আশায় ছিলেন, কখনো তিনি জিতবেন লটারি।

জাহাঙ্গীর জানান, হঠাৎ একটি ফোন আসে তার কাছে। তখন বন্ধুর কাছ থেকে এই লটারি জেতার খবর পান। এই জয় ১৪ জন বন্ধুর ও তাদের পরিবারের বলেও উল্লেখ করেন ৪৪ বছর বয়সী জাহাঙ্গীর।

পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন জানতে চাইলে জাহাঙ্গীর জানান, দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান তিনি। সেই সাথে তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক। পাশাপাশি তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন।

স্বদেশ প্রতিদিন/এইচআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close