বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা দিল ডিপিডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:৩৬ পিএম

গ্রীষ্মকালের সেচ মৌসুম এবং পবিত্র রমজান উপলক্ষে বিদ্যুৎ সাশ্রয়ে সাত নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।  

বুধবার (৫ মার্চ) ডিপিডিসির পাবলিক রিলেশন্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানজোর (এইচ আর) মো. শামীমুল হকের সই করা এক বিবৃতি থেকে এ কথা জানা যায়।
 
বিবৃতিতে বলা হয়, এবছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে সম্মানিত গ্রাহকরা লোডশেডিং-এর সম্মুখীন হতে পারেন।  

লোডশেডিং মুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সকল গ্রাহককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ করেছেন।

ডিপিডিসির নির্দেশনাগুলো হলো-
ওপরে মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বাসাবাড়ি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখুন।

বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

দোকানপাট, শপিংমল, বিপণি বিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।

দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যে কোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন।

পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন।

ইজি বাইক, অটোরিকশা অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন। বাসা-বাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলার সচল রাখুন।

জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।

কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলে ধৈর্যসহকারে কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। যে কোনো প্রয়োজনে ডিপিডিসির হটলাইন নম্বর (১৬১১৬) এ যোগাযোগ করুন।

স্বদেশ প্রতিদিন/এইচআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close