শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এপ্রিলে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৯:১৭ পিএম

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে নাফীস বলেন, গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যেহেতু আমাদের সামনে টি-টোয়েন্টি ছিল তাই আমরা ওই সিরিজটি রিশিডিউল করে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিলাম। আমাদের দুটি টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের অন্যতম প্রায়রিটি। দুটি টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি ওইটা আমরা কমাতে চাই না। ওই সিরিজটিই রিশিডিউল হয়ে এই বছরের এপ্রিলে দুটি টেস্ট খেলব।

ভেন্যু নিয়ে তিনি বলেন, ভেন্যু এবং নির্দিষ্ট তারিখ আমরা খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাবো। যেহেতু দুটি টেস্ট ম্যাচ। একটি অবশ্যই ঢাকার বাইরে হবে। 

স্বদেশ প্রতিদিন/এইচআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close