বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুক্তরাষ্ট্রে টিকটক নিয়ে অনিশ্চয়তা, নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম
স্বদেশ অনলাইন
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১২:৩৭ পিএম

নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। টিকটকের ভবিষ্যত যুক্তরাষ্ট্রে অনিশ্চিত হয়ে পড়ায় ইনস্টাগ্রাম নিজেদের শর্ট ভিডিও ফিচার রিলসকে একটি আলাদা অ্যাপ হিসাবে চালু করার কথা ভাবছে। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি কর্মীদের এমন পদক্ষেপের কথা জানিয়েছেন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক। ওই আইনে আছে, টিকটকে চীনের অংশীদারত্ব ছয় মাসের মধ্যে কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দেবে, নয়ত যুক্তরাষ্ট্রে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে।

জানুয়ারিতে শপথ নেওয়ার পর এক নির্বাহী আদেশে সই করে টিকটককে ৭৫ দিনের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ আদেশ অনুসারে, নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতা খুঁজতে এপ্রিল পর্যন্ত সময় পাবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স।

সেসময় টিকটক পরিচালনার জন্য এক যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরে ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র’ ও এর চীনা মালিক বাইটড্যান্সের মধ্যে ৫০-৫০ শতাংশ অংশীদারিত্ব চাইছেন তিনি। তবে এটি কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু তখন বলেননি ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধের প্রসঙ্গে বাইডেন প্রশাসনের যুক্তি ছিল ১৭ কোটিরও বেশি আমেরিকান ব্যবহার করেন জনপ্রিয় এই অ্যাপটি, যেটিকে গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক কারসাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে চীন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close