বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রযোজনা সংস্থা খুললেন শবনম বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫০ পিএম

সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা শবনম বুবলী ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেছিলেন এবং এখন পর্যন্ত প্রায় দুই ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার ভূমিকার পাশাপাশি ফটোশুটেও তিনি ব্যস্ত সময় পার করছেন। আর এসবের মাঝে সম্প্রতি নতুন একটি উদ্যোগের খবর দিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।

ক্যারিয়ারের এক দশক পূর্ণ হওয়ায়, নতুন এক অধ্যায় শুরু করছেন বুবলী। তিনি সম্প্রতি তার নিজের প্রযোজনা সংস্থা চালু করেছেন, যার নাম ‘বিগ’। প্রযোজনা সংস্থার পূর্ণ নাম হলো বুবলী ইনোভেটিভ গ্রুপ। সামাজিক মাধ্যমে এই সুখবর নিজেই শেয়ার করেছেন তিনি।

প্রযোজনা সংস্থা 'বিগ' চালু করার বিষয়ে বুবলী বলেন, "আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়া হবে। অনেক শিল্পী ভালো কাজ করছেন তবে নতুন হওয়ায় বড় প্রজেক্টে সুযোগ পাচ্ছেন না। তাদের নিয়েও কাজ করতে চাই আমরা।"



বুবলী তার প্রযোজনা সংস্থার কাজের পরিকল্পনা সম্পর্কে বলেন, "আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা অবশ্যই আছে। তবে সিনেমা নির্মাণ অনেক বড় কাজ, এর জন্য আরো অভিজ্ঞতা প্রয়োজন। তাই, চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমাদের যাত্রা শুরু হবে কোরবানি ঈদের নাটক দিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজও আসবে।"

তিনি জানান, আগামী বছর থেকে 'বিগ' প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে। এই সিনেমার ঘোষণাটি বড় আয়োজন করে দেওয়া হবে। এছাড়া, 'বিগ' প্রোডাকশন থেকে নাটক, ওয়েব ছবি, ওয়েব সিরিজসহ বিভিন্ন ধরনের কাজ তৈরি হবে এবং নানা ইভেন্ট আয়োজন করা হবে।

আসছে রোজার ঈদে বুবলীর দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘পিনিক’ এবং ‘জংলি’ নামের সিনেমাগুলোর প্রতি দর্শকদের আগ্রহ প্রবল।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close