বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কানাডায় যাত্রীবাহী বিমান উল্টে আহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১২ AM

উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, “জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।”

তবে এই বিমান দুর্ঘটনার কারণ এখনও অজানা, তারপরও টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close