বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় দম্পতি নিহত, আহত মেয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১০ AM

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের ১৪ বছরের কন্যা সন্তান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। তাদের মেয়ে জুঁই আক্তার গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার।

নিহতদের স্বজনরা জানান, নিহত দম্পতি রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক বা হেলপারকে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close