বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুঃসময়ের কর্মীদের নিয়ে জবি ছাত্রদলের কমিটি গঠন
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৭ AM আপডেট: ১৪.০২.২০২৫ ১১:০৫ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৫৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহবায়ক এবং সামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে ২০৪ জনকে যুগ্ম আহবায়ক এবং ২৪৯ জনকে সদস্য করা হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর  ২৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ফ্যাসিস্ট কারণে ছাত্রদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আংশিক কমিটিতে সবার নাম আসেনি, এখন যেন সবাই ছাত্রদলের পরিচয় বহন করতে পারবে সেইজন্য সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাইকে নিয়ে একসাথে ছাত্রদল এগিয়ে যাবে।  

সদস্যসচিব সামসুল আরেফিনকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সুদীর্ঘ এই সময়ে যারা দলের জন্য নিবেদিত প্রাণ ছিলো সবাইকে রাজনৈতিক পরিচয় দেওয়া হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদল আগামীর ইতিহাস রচনা করবো।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close