শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিন মাস পেরিয়ে গেলেও হয়নি বাফুফের পূর্ণাঙ্গ কমিটি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫১ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন গত বছরের ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। এরপর ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভায় ১২টি স্ট্যান্ডিং ও ১৩টি অ্যাডহক কমিটির চেয়ারম্যান মনোনীত হন। তবে তিন মাস পেরিয়ে গেলেও জাতীয় ফুটবল দল ও নারী ফুটবল কমিটির পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ হয়নি।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান হিসেবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দায়িত্ব পালন করছেন। তিন মাস পেরিয়ে গেলেও তিনি জাতীয় দল কমিটি পূর্ণাঙ্গভাবে ঘোষণা করেননি এবং বর্তমানে নিজেই এই কমিটির দেখভাল করছেন। জাতীয় ফুটবল দলের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা সভা হয়নি।

এছাড়া নারী ফুটবলের কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার এখনও স্বপদে বহাল আছেন, তবে নারী ফুটবল নিয়ে কোচ মনোনয়ন ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। নারী ফুটবলে তিনি এককভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় দল, নারী উইং, মেডিকেলসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তবে সোমবার (১০ ফেব্রুয়ারি) ১০ সদস্যের কম্পিটিশন কমিটি ঘোষণা করা হয়েছে যার চেয়ারম্যান হিসেবে সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য গোলাম গাউস মনোনীত হয়েছেন।

এই কমিটির বাকি নয় সদস্যের মধ্যে সাতজনই সাবেক ফুটবলার। তারা হলেন ইমতিয়াজ আহমেদ নকীব, ইকবাল হোসেন, জালাল, শহীদ হোসেন স্বপন, আতা ও মাহমুদা চৌধুরী অদিতি। সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সঙ্গে আছেন আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল।

এদিকে বাফুফে কমিটিগুলোর পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা না হওয়া এবং অনেক পদে পদক্ষেপ না নেওয়ার বিষয়টি নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে নানা আলোচনা চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close