প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। এ বছর ভর্তি পরীক্ষা ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ৯টায় ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে। তৃতীয় দিনের পরীক্ষার প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটের ২০০টি আসনের বিপরীতে মোট ১৫ হাজার ১৮১টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের জন্য ৭৬ জন শিক্ষার্থী লড়ছেন।
এছাড়া দিনের তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের জন্য মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে দক্ষ ও যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর