বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উপহার যে নামেই হোক, ঘুস অবৈধ ও অনৈতিক: ইশরাক      ● জলবায়ু সম্মেলন এখন গ্রিনওয়াশের সার্কাস: গ্রেটা      ● ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি ফি নির্ধারণ করল সরকার      ● বাঞ্ছারামপুরে হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, লুটের অভিযোগ      ● সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস বন্ধ, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা      ● তালতলীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার      ● শাজাহানপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ গ্রেপ্তার ৩      ● সন্ত্রাস-চাঁদাবাজিতে আতঙ্কিত খুলনার মানুষ, বিশেষ ইউনিট গঠনের দাবি      ● নেসেটে কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারানোর শঙ্কা      ● দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ      ● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      
সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৩ AM

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক।

তিনি বলেন, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

স্বদেশ প্রতিদিন/কেইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close