বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা, যুক্তরাজ্যের মন্ত্রী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১২ AM

হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে (৫০) বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক বার্তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই জনগণের কাছে ক্ষমা চেয়েছেন গুয়েন।

হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তায় লিখেছেন, তিনি আশা করেছিলেন তাকে ভোট না দেওয়া একজন পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন। এছাড়া তার বিরুদ্ধে ইহুদীবিদ্বেষ ও উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার যুক্তরাজ্যের দ্য মেইল পত্রিকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্ড্রু গুয়েনের দেওয়া বার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপরই শনিবার তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

এদিকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অপরাধে ক্ষমা চেয়েছেন অ্যান্ড্রু গুয়েন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আমি আমার মন্তব্যের জন্য গভীরভাবে অনুতপ্ত। আমি যে কোনো অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close