প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৩ AM

বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী সোহানা সাবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম মল্লিক জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, “অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাও আমাদের নজরদারিতে ছিলেন এবং তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।”
এর আগে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয়। তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় বিনোদন জগতের অনেকেই অবাক হয়েছেন, এবং বিষয়টি দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।
স্বদেশ প্রতিদিন/এমআর