প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২১ AM আপডেট: ০৭.০২.২০২৫ ২:২৩ এএম

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক ২০২৫ প্রাপ্ত ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে পুরস্কৃত করা হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
এ বছর একুশে পদক প্রাপ্ত ব্যক্তিরা হলেন:
আজিজুর রহমান (মরণোত্তর) — শিল্পকলা (চলচ্চিত্র)
উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) — শিল্পকলা (সংগীত)
ফেরদৌস আরা — শিল্পকলা (সংগীত)
নাসির আলী মামুন — শিল্পকলা (আলোকচিত্র)
রোকেয়া সুলতানা — শিল্পকলা (চিত্রকলা)
মাহফুজ উল্লা (মরণোত্তর) — সাংবাদিকতা
মাহমুদুর রহমান — সাংবাদিকতা ও মানবাধিকার
ড. শহীদুল আলম — সংস্কৃতি ও শিক্ষা
ড. নিয়াজ জামান — শিক্ষা
মেহেদী হাসান খান — বিজ্ঞান ও প্রযুক্তি
মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) — সমাজসেবা
হেলাল হাফিজ (মরণোত্তর) — ভাষা ও সাহিত্য
শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) — ভাষা ও সাহিত্য
মঈদুল হাসান — গবেষণা
এছাড়া, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়া বিভাগে একুশে পদক পাবে।
একুশে পদক, বাংলাদেশের সেরা জাতীয় সম্মাননা হিসেবে ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখাদের সম্মানিত করার জন্য প্রদান করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমআর