শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিটাগংকে উড়িয়ে বিপিএলের ফাইনালে বরিশাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫২ পিএম

চলমান বিপিএলের গ্রুপ পর্বে ৯টি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে সেমিফাইনালেও। প্রথম সেমিফাইনালে চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে বরিশালকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। ১৬ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে বিপিএলে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল দলটি।
বিজ্ঞাপন

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে দেখে শুনে ব্যাট চালান তামিম ইকবাল ও তাওহীদ হৃদয় দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪০ রান তোলে বরিশাল। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ২৬ বলে ২৯ রান করে নবম ওভারে ক্যাচ আউট হন দেশসেরা এই ওপেনার।

এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন ডেভিড মালান। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটতে থাকে বতর্মান চ্যাম্পিয়নরা। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪৫ বলে ফিফটি তুলে নেন হৃদয়। শেষ পর্যন্ত মালানের ৩৩ রান এবং হৃদয়ের ৫৬ বলের অপরাজিত ৮২ রানে ভর করে ১৬ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরু করেছিলেন খাজা নাফি। কিন্তু পরের বলেই বোল্ড আউট হন এই পাকিস্তানি ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি গ্রাহাম ক্লার্কও।

৬ বলে ৬ রান করে ফেরেন তিনি। এরপর মিথুন আলী (১) এবং হায়দার আলী ৭ রান করে আউট হলে দলীয় ৩৪ রানে ৪ উইকেট হারায় চিটাগং। কিন্তু ছয়ে ব্যাট করতে নামা শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার ইমন।
বিজ্ঞাপন

দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ১৩ ওভারে ১০০ রানের কোটা পার করে চিটাগং। কিন্তু ফিফটি তুলতে পারেননি ইমন। ৩৬ বলে ৩৬ রান করে ক্যাচ আউট হন তিনি। তবে অপর প্রান্ত আগলে রেখে ২৯ বলে ফিফটি তুলে নেন শামীম।

দলের পুঁজি বড় করার লক্ষ্যে শেষ দিকে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করেন শামীম।  ৮ বলে ১ রান করে বোল্ড আউট খালেদ আহমেদ আউট হলে ১৯তম ওভারের তৃতীয় বলে এবাদতের হাতে ক্যাচ তুলে দেন শামীমও। পঞ্চম বলে আরাফাত এবং শেষ আলিস ইসলামে আউট করে ফাইফার তুলে নেন আলী। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের লড়াকু পুঁজি পেয়েছিল চিটাগং।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close