বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আরও এক মামলায় সালমান এফ রহমান-আনিসুলসহ গ্রেফতার ১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১:১০ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখান।

সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক ছাড়া বাকি গ্রেফতারকৃতরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ও পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মালেক।

জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থানার ৩টি ও সুত্রাপুর থানার ১টি মামলায় আনিসুল হক, যাত্রাবাড়ী থানার ২ মামলায় সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার ১ মামলায় জুনাইদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার ৩ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার ১ মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, মিরপুর মডেল থানার ১ মামলায় রাশেদ খান মেনন, মিরপুর থানার ১ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কোতোয়ালি থানার ১ মামলায় দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, মিরপুর থানার ১ মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মিরপুর থানার ১ মামলায় শাকিল আহমেদ, কাফরুল থানার ১ মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ও হাতিরঝিল থানার ১ মামলায়পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মালেককে গ্রেফতার দেখানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close