শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে: তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১০:০৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে। আর এ জন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে।

তিনি বলেন, ঝড় কেটে গিয়েছে। ঝড়ের পর দলকে পুনঃগঠন করতে চাই। জনগণের সমর্থন আমরা পাবো বলে দৃঢ় বিশ্বাস করতে চাই। জনগণের সমর্থন পাবার পর দেশকে পুনর্গঠিত করতে হবে। দলকে সঠিকভাবে পুনর্গঠিত করতে না পারলে দেশকে পুনর্গঠিত করতে পারবো না।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং নিজের সদস্যপদ নবায়ন করেন।

গুম-খুম নির্যাতনের পরও বিএনপি দমে যায়নি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গিয়েছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে।

তিনি বলেন, রাজনৈতিকভাবে, প্রাকৃতিকভাবে আমরা আমাদের অনেক সহকর্মীদের হারিয়েছি। যে মানুষগুলো এত ঝড়ের পরও দলটিকে ধরে রেখেছে, যে মানুষগুলো দলকে নিয়ে গেছে সাধারণ মানুষের কাছে, মানুষের মধ্যে দলকে ধরে রেখেছে, যে মানুষগুলোর কারণে আমাদের অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি-সেই মামুনগুলোকে আমরা আবার একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। সে জন্যই মেম্বারশিপ নবায়ণ করার আনুষ্ঠানিকতা। 

তারেক রহমান বলেন, আমাদের এই প্রোগ্রামটি বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্যই অতন্ত্য আনন্দের। যে প্রতিষ্ঠানটির সঙ্গে আমরা এত কিছুর পরও আছি, সেই প্রতিষ্ঠানটির সদস্য নবায়ণ অতন্ত্য আনন্দের। এই আনন্দ বাংলাদেশের লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই।

তিনি বলেন, দেশকে মেরামত করার জন্য ৩১ দফা উপস্থাপন করেছি আমরা। সেটি বাস্তবায়ন করতে হলে দলকে ঐকবদ্ধ ও পুনর্গঠিত করতে হবে। মেধাবীদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ সততা, আদর্শ আছে এমন মানুষদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে আরো দলের কাছে নিয়ে আসতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, ইফেক্টিভ মানুষ দরকার, প্রডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজুদ্দিন খান নসু প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close