শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন করে ভ্যাট আরোপে বাড়বে ভয়াবহ সংকট: ইমাম হায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:১৭ পিএম

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেছেন, নতুন করে ভ্যাট আরোপে প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে। গত শনিবার দলটির ঢাকা গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইমাম হায়াত বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধ্বগতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির মধ্যে জনজীবনে চরম আর্থিক সংকটের মধ্যে নতুন করে ভ্যাট আরোপ প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে। অতিরিক্ত ভ্যাট আরোপ অন্তর্র্বর্তী সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতা ও অর্থনীতি ব্যবস্থাপনায় ধ্বংসাত্মক পদক্ষেপ এবং জনগণের ওপর বিবেকহীন জুলুম বলেও মনে করেন তিনি।

দেশ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সকল দিকে ধ্বংসাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ক্ষমতাসীনদের প্রতিহিংসামূলক জনবিরোধী পদক্ষেপের কারণে শ শ কলকারখানা শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এতে লাখ লাখ কর্মজীবী চাকরিচ্যুত ও তাদের পরিবার ধ্বংসের মধ্যে পড়েছে।

তিনি বলেন, নতুন করে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির ফলে প্রতিটি পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে। এর কারণে ভয়ঙ্কর আকার ধারণ করবে চুরি, ডাকাতি ও অরাজকতা। জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমাম হায়াত।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close