সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মৃত্যু      ● নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা      ● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      ● বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      ● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      ● পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন      ● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      
গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:২৩ পিএম

"গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়" বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার সকালে রাজধানীর দক্ষিণখানে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 

শেখ হাসিনা শুধু তার গদিকে আঁকড়ে রাখার জন্য মানুষকে মানুষ মনে করেনি উল্লেখ করে এডভোকেট রুহুল কবির রিজভী বলেন,  হামলা মামলা ছাড়াও নিবির্চারে গুলি করতে  দ্বিধা করেনি শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করত যে তার বিরুদ্ধে কথা বলবে সে পাপি।

যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গেছে তাদের অনেককে হত্যা করে নদী নালা খাল বিলে ফেলে দিয়েছে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার রক্তের মধ্যেই নিষ্ঠুরতা রয়েছে। শেখ মুজিব সব দল বন্ধ করেছিলেন, খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করেছিলেন,  পাঠ্যবই থেকে ইতিহাস মুছে দিয়েছিলেন। 

সাহিত্যিক ও ইতিহাসবিদদের দিয়ে মিথ্যা ইতিহাস লিখিয়েছে শেখ মুজিব উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটাকেও তিনি পাল্টে দিতে চেয়েছিলেন ।  

এডভোকেট রিজভী আহমেদ বলেন,  এদের টাকার প্রতি খুব লোভ। তিনি বাংলাদেশকে একটি লুটপাটের খনি মনে করেছিলেন,  কিয়ামতের আগ পর্যন্ত যাতে তিনি শান্তিতে বসবাস করতে পারে।। 

উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর উওর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিক উদ্দিন আহমেদের সৌজনে   দুই শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় স্থানীয় অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close