বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শুধু বাসা-বাড়িতেই নয় গ্যাস সংকটে রাজধানীর পাম্পগুলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১:০৮ AM

চরম গ্যাস সংকটে রাজধানীবাসী। গত কয়েকদিনে বাসাবাড়িতে গ্যাসের এই সংকট আরও তীব্র হয়েছে। চুলা না জ্বলায় রান্না করতে না পেরে বিকল্প উপায় খুঁজতে হচ্ছে। সংকট বেড়েছে সিএনজি স্টেশনগুলোতেও। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সিলিন্ডার ভরছে না যানবাহনের। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, চাহিদামতো সরবরাহ না পাওয়ায় শিগগিরই সংকট কাটছে না।

প্রতিবছর শীত এলেই মিরপুর, বাসাবো, রামপুরাসহ ঢাকার আশপাশের এলাকার গ্যাসের সংকট তীব্র সংকট দেখা দেয়। কখনও ভোরে আবার কখনও গভীর রাতে গ্যাস আসে। তা-ও তা স্থায়ী হয় ঘণ্টাখানেক। এজন্য প্রতিমাসে গ্যাস বিল দেওয়াসহ বিকল্প জ্বালানির জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা।

রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসিন্দা সাহরিনা সুলতানা। স্বামী আর তিন সন্তানের পরিবার। প্রতিদিন দুপুরের জন্য রান্না করার কথা থাকলেও সেই রান্নার জন্য গ্যাসের অপেক্ষায় থাকতে হয় মাঝ রাত পর্যন্ত।

সাহরিনা সুলতানার মতো ভোগান্তির শিকার রাজধানীর খিলগাঁও, বনশ্রী, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মহাখালী, উত্তরাসহ বেশির ভাগ এলাকার মানুষ।

শুধু বাসা-বাড়িতেই নয়। গ্যাস সংকটের কারণে পাম্পগুলোতেও চাপ কম। ফলে ঘণ্টার পর ঘণ্টা সময় পার হচ্ছে পাম্পগুলোতে। ভাটা পড়েছে উপার্জনে।

সিএনজি চালিত যানবাহন চালকরা জানান, এভাবে চলতে থাকলে গাড়ি চালানোই কঠিন হয়ে যাবে।

গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস জানায়, রাজধানীতে তাদের প্রতিদিনের চাহিদা সাড়ে ১৯ হাজার মিলিয়ন ঘনফুট। অথচ পাওয়া যাচ্ছে সাড়ে ১৫ হাজার মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, উৎপাদনের শীর্ষে থাকা বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে দুই বছর আগেও দিনে ১৩০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতো, এখন পাওয়া যায় ৯৮ কোটি ঘনফুট।

বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close