বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইংল্যান্ডে হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১:৪৮ পিএম

বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন হামজা চৌধুরী। সব ঠিক থাকলে মার্চে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে এই তারকা ফুটবলারের। এর আগে হামজার সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে ইংল্যান্ডের লেস্টারে হামজা চৌধুরীর বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি। এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা।

ম্যাচ শেষে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

এদিকে হামজার জাতীয় দলের খেলা নিশ্চিত হওয়ায় দেশের ফুটবলের ব্র্যান্ডভ্যালু বাড়তে শুরু করেছে। তাই ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করতে চায় ফেডারেশন।

এ নিয়ে তাবিথ আউয়াল বলেন, হামজা দেওয়ান চৌধুরী ডেফিনিটলি একজন স্টার। ওর একার ব্র্যান্ড ভ্যালু আমাদের পুরো জাতীয় দলের চেয়েও বেশি। তার জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। তার জন্য বাংলাদেশের সুনাম এতো বেড়ে যাচ্ছে, সে যেন তার মর্যাদাটা পায়।

জাতীয় দলের হয়ে হামজা ম্যাচ খেলতে নামলেই ইতিহাস তৈরি হবে। তিনিই হবেন বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটায় খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল বাংলাদেশকে হিসেবে বেছে নিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close