শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
জাতিকে মুক্ত করতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিলো: জুয়েল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৯:২৯ পিএম

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে ক্ষমতায় থাকলে দেশবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু পতিত আওয়ামী স্বৈরশাসক দেশবাসীর ভোটাধিকার লুন্ঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এ থেকে জাতিকে মুক্ত করতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিলো।

তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পাবার জন্য যে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয়।

সোমবার বিকালে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্ন মাঠে মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুয়েল বলেন, বিএনপি একদিনে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিনত হয়নি। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবনবাজি রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী শহিদ হয়েছে। এবারের জুলাই বিপ্লবেও ৪৯২ জন শহীদ হয়েছে। আর আজকে সকল কৃতিত্ব দাবি করে সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে।

৩৪ নং যুবদলের আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close