বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তদন্ত কমিটি গঠন
রাবির হলে কোরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা, বিজেপির প্রতীকি অঙ্কন
রাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৩:৩৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, শহীদ  হবিবুর রহমান হল এবং মতিহার হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি হলের দেয়ালে বিজেপির লোগো আঁকা হয়েছে। এ ঘটনায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনধিক সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক মজুমদার বলেন, বিভিন্ন হলে কোরআন পোড়ানোর ঘটনায় ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে। অনধিক সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে, দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, এ পর্যন্ত চারটি হলে পবিত্র কোরআন পোড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের শনাক্ত করতে পারলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এ ঘটনায় অপরাধীদের ছাড় দেওয়া হবে না। 

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে এই ঘৃণ্য কাজটি করতে পারে।

ঘটনার পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে দেখছেন। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শিহাব উদ্দিন বলেন, দুটি কোরআন শরীফের প্রথম ও শেষের কয়েকটি সুরা পুড়িয়ে বুক সেলফে রাখা হয়েছে। তবে মাঝের ৭০ শতাংশ পৃষ্ঠা অক্ষত রয়েছে, এবং এটি কোনো প্রাকৃতিক আগুনে পুড়েনি। মনে হচ্ছে, এটি পরিকল্পিতভাবে কোনো গোষ্ঠী বা ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে করেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিব বলেন, জিয়া হল ও আমির আলী হলে কোরআন পোড়ানোর ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কোরআন পোড়িয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে, তবে আমাদের কোরআন ও নবীর প্রতি ভালোবাসাই আমাদের শক্তির উৎস। একটি উগ্রবাদী চক্র বিশ্ববিদ্যালয় ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত দুষ্কৃতকারীদের বিচারের দাবি জানাই।

জানতে চাইলে সৈয়দ আমীর আলী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ হারুনর রশিদ জানান, সকালে হল কর্মকর্তার মাধ্যমে মুক্তমঞ্চে একটি কোরআন শরিফ পোড়ানোর ঘটনা জানতে পারেন। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ন্যক্কারজনক। দোষীদের শাস্তির জন্য তদন্ত কমিটি গঠন হবে। 

বিজেপির লোগো প্রসঙ্গে তিনি বলেন, হলে এমন কিছু টাঙানোর কথা শোনা যায়নি। দুপুর ১টায় প্রশাসনের সাথে প্রভোস্ট কাউন্সিলের বৈঠক রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close