শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চানখারপুলে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ১২:১২ পিএম

ঢাকার চানখারপুলে গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গত ১ জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল হাজির করতে এবং ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুজনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে মানুষকে লক্ষ করে গুলি করতে দেখা যায়।

এরপর গত ১৪ সেপ্টেম্বর সুজনকে আটকের বিষয়টি ডিবির পক্ষ থেকে জানানো হয়। হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close