শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      ● সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা      ● ৫০ মিনিটের ব্যবধানে বাংলাদেশের দুই ফুটবল ম্যাচ      ● ইলিশের পেটে ডিম আছে কি না বুঝবেন যেভাবে      ● বক্স অফিসে সুরিয়ার ‘সিন’-এর দাপট      ● ‘দার-ই-নিজাত’-এর গল্পে নতুন মোড়      ● সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা      ● চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার      ● ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড      
পতেঙ্গায় এসে পৌঁছেছেন ভারতের কারাগারে থাকা ৯০ জেলে ও নাবিক
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১২:৪৬ পিএম আপডেট: ০৭.০১.২০২৫ ২:৪৫ PM

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামের পতেঙ্গায় এসে পৌঁছেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫নং ঘাটে এসে পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জান যায়, বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।

এর আগে, ৫ জানুয়ারি দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে, নৌ-কর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে-নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল। আটক দুটি নৌযান ছিল ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। আর এফভি মেঘনা-৫ ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

উল্লেখ্য, এফভি লায়লা-২ ট্রলারটি গত ২৭ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায়। ২০ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। ট্রলারটিতে ৪১ জন নাবিক-জেলে রয়েছেন। এফভি মেঘনা-৫ ট্রলারটি গত ২৪ নভেম্বর সাগরে যায়। ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল। এটিতে ৩৭ জন নাবিক-জেলে আছেন। ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগ এনে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। পরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close