প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম

সংগৃহীত ছবি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সাভারের সিটি মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু।
ঢাকা জেলা যুবদলের সভাপতি, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমন্বয়কের দায়িত্ব পালন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ।
এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাসুম, সাবেক সহসভাপতি তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল এবং সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন সাজ্জাদসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।