শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা      ● ‘৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা’      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি : শিক্ষামন্ত্রী      ● আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী      ● কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল : ত্রাণমন্ত্রী দুলু      ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান      ● নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ।      ● মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের তারিখ জানাল বিএনপি      ● বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক      ● আংগারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইলোরা হাওলাদারকে দেখতে চায় স্থানীয় জনতা।      ● সরকারি দপ্তর থেকে আ.লীগপন্থীদের অপসারণ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন       ● বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার       
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন, তবে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেনে তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার দল বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জাদুঘরের মাধ্যমে সেই স্মৃতিকে জনমনে সজীব ও সতেজ রাখা হবে। শুধু তিনি নন, তার এই দল বাংলাদেশে কী করে গেছে এবং কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে, প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলটিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। এটি গায়ের জোরের কিছু না, বরং জনগণ যাতে তাদের প্রত্যাখ্যান করে—আমরা সেই ধরনের চেষ্টা চালিয়ে যাব।

জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের বেদনার কথা স্মরণ করে তিনি বলেন, প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট ও হাহাকার রয়েছে। যে পরিবারে সন্তান মারা গেছে, তা কেবল একটি প্রাণের ক্ষতি নয়, বরং পুরো পরিবারের অপূরণীয় শূন্যতা।

বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে ডা. জাহেদ উর রহমান বলেন, বলপ্রয়োগের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকে দীর্ঘ ১৮ বছর নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিনা ভোটে এবং রাতের ভোটে ক্ষমতা দখল করে রাখার পরিণতিই হলো এই জুলাই গণঅভ্যুত্থান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close