শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী      ● কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল : ত্রাণমন্ত্রী দুলু      ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান      ● নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ।      ● মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের তারিখ জানাল বিএনপি      ● বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক      ● আংগারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইলোরা হাওলাদারকে দেখতে চায় স্থানীয় জনতা।      ● সরকারি দপ্তর থেকে আ.লীগপন্থীদের অপসারণ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন       ● বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার       ● মুলাদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন      ● ভোমরা সীমান্তে বিএনপির বিক্ষোভ      ● নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্য দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩      
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। হতাহতের সংখ্যা প্রাথমিক, তা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের প্রধান।

শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কুনার প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে। কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, বাড়িটিতে খননকাজে যুক্ত ব্যক্তিরা বসবাস করতেন। সেখানে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত ডিনামাইট মজুত ছিল। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। কুনার প্রদেশটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close