রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      ● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      ● সাতক্ষীরায় ৫৬ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ      ● যশোরে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত      ● বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৭ নবীন নাবিক      ● কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী       ● পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত      ● বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ      ● দাউদকান্দিতে আগাম টমেটো চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      ● ঝলমলে রোদের মধ্যেও তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা      
গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ড্যাব),  গাজীপুর জেলা শাখা।  শনিবার (২৮ নভেম্বর)  দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন ড্যাব নেতৃবৃন্দ।

 গোপালগঞ্জে হাসপাতালে ও টুংগীপাড়া থানায় অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা: জোবায়দা সুলতানা, প্রধান বক্তা ছিলেন একই হাসপাতালের পরিচালক ডা: মোহাম্মদ কামরুল ইসলাম কামাল। 

ড্যাব গাজীপুরের আহবায়ক  ডা: আলী আকবর  পলানের সভাপতিত্বে এবং ড্যাব নেতা আর পি ডা: কামরুল করিমের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, ড্যাব গাজীপুরের সদস্য সচিব ডা: খলিলুর রহমান, ডা: এবিএম সিদ্দিক, ডা: ইউনুস আলী, ডা: শাহজাহান সিরাজ, ডা: এনামুল হক,  ডা: মাহবুব হাসান পলাশ, ডা: শরিফুল ইসলাম, সিনিয়র নার্স নাজমা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ।

ড্যাবের নেতৃবৃন্দ বলেন,হাসপাতাল মানুষের জীবন বাঁচানোর শেষ  আশ্রয়স্থল। অসুস্থ ও অসহায় মানুষ সুস্থ হওয়ার সেবা নিতে হাসপাতালে ছুটে আসেন। অথচ সেই হাসপাতালে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জঘন্যতম ও অমানবিক কাজ করেছেন। কোন বিবেকবান মানুষের পক্ষে এমন বর্বরতা  মেনে নেয়া যায়না। আমরা এ নিকৃষ্ট   কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে স্হায়ীভাবে নিষিদ্ধের দাবি জানাই। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close