শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত      ● গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের মানববন্ধন      ● নওগাঁয় পেঁয়াজের দামে ধস, লোকসানে আবাদ কমানোর চিন্তায় কৃষক      ● মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে শ্রমিকদের স্বস্তি, অস্থিরতা কাটিয়ে সচল গাজীপুরের শিল্পাঞ্চল      ● এবার টেস্টকেও বিদায় বললেন মুশফিক      ● ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার      ● সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার মেধাবৃত্তি -২০২৬ অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা      ● ব্রাজিলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই : রোনালদো       ● গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান      ● ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি      
পঞ্চগড়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড় সদর উপজেলার মারকাযুয সুন্নাহ্ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সোবহান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, মকবুলার রহমান সরকারি কলেজের প্রফেসর মোঃ গোলাম রহমান প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক মজিবর রহমান,মাগুড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি এম এ করিম মন্ডল । 

অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় নুর আলা নূর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান,আমলাহার ডিগ্রী কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান,
অত্র মাদ্রাসার পরিচালক গোলাম রহমান, মাদ্রাসার মুহ্তামিম হাফেজ আতাউর রহমান রাজু প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মক্তব বিভাগের ছাত্রদের মাঝে ১০ টি কোরআন শরীফ ও বার্ষিক পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, আমি এবং আমার নেতা ব্যারিস্টার নওশাদ জমির সর্বাত্মকভাবে চেষ্টা করব। আপনারা সবাই এই মাদ্রাসার দিকে তাকাবেন। এই এলাকার লোকজনকে সম্পৃক্ত করবেন । আজকে আমরা কেউ থাকব না ।আমাদের পরবর্তী জেনারেশন জেনে যাবেন হাজী কছিরউদ্দীন নামে একজন মানুষ ছিলেন।

 উনার নামে একটি মাদ্রাসা হয়েছে। আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঘোষণা করতে চাই হাজী কছির উদ্দিনের এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করতে আমার যা যা করা দরকার তাই তাই করবো ইনশাল্লাহ। 







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close