শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার      ● সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার মেধাবৃত্তি -২০২৬ অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা      ● ব্রাজিলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই : রোনালদো       ● গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান      ● ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি      ● যশোরের গাড়িখানায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত      ● চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী      ● যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক      ● সেতুর অপেক্ষায় প্রজন্মের পর প্রজন্ম, নৌকায় পার হলো বৃদ্ধের লাশ      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● নাংলা ইউনিয়নে নির্বাচনী আমেজ, লিটনের সমর্থনে শোডাউন      
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩৮, লালবাগ বিভাগে ৫৭, ওয়ারী বিভাগে ৭৮, মতিঝিল বিভাগে ৫২, তেজগাঁও বিভাগে ৬৪, মিরপুর বিভাগে ১৬৫, গুলশান বিভাগে ৫০, উত্তরা বিভাগে ৪২ ও গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close