শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি      ● যশোরের গাড়িখানায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত      ● চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী      ● যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক      ● সেতুর অপেক্ষায় প্রজন্মের পর প্রজন্ম, নৌকায় পার হলো বৃদ্ধের লাশ      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● নাংলা ইউনিয়নে নির্বাচনী আমেজ, লিটনের সমর্থনে শোডাউন      ● মেঘনায় মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা      ● ভাঙন রোধে সমীক্ষা শেষে পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী      ● মোংলায় ১ হাজার পরিবারকে গরুর মাংস বিতরণ বাঙালী ফাউন্ডেশনের      ● ঋণ আদায়ে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের ১২ হাজার কর্মকর্তা      ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ      
ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি
কে এম রফিক, যশোর
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম

কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও এনজিওকর্মীরা জানান, ভালো কাজের আশায় প্রায় দুই বছর আগে দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতে যান তাঁরা। দেশটির দমদম ও তামিলনাড়ুতে বিভিন্ন ধরনের কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়। পরে আদালত তাঁদের দুই বছরের কারাদণ্ড দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে রাতেই শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   ভারতে কারাভোগ   ট্রাভেল পারমিট   বেনাপোল   পেট্রাপোল   জাস্টিস অ্যান্ড কেয়ার   দেশে প্রত্যাবর্তন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close