প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম

সন্দ্বীপে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও আর্তমানবতার সংগঠন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার বৃত্তি পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ) সকাল ১০টায় সাউথ সন্দ্বীপ হাইস্কুল কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। টানা ২ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় সন্দ্বীপ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মোট ২৭৭জন শিক্ষার্থী নিবন্ধন করে ২৭৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় প্রতি বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়।
পরীক্ষা চলাকালে উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর ও সারিকাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা গাজী হানিফ, সাবেক জেলা সমবায় অফিসার কেফায়েত উল্যা খান, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা এস এম আইয়ুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারিমুল মাওলা।
পরিক্ষা শেষে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন সংগঠনের সভাপতি প্রভাষক মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী দেলোয়ার হোসেন সাঈদ, এ সময় উপস্থিত ছিলেন হল সুপার আবুল বশার, মাস্টার আরিফ খান, মাস্টার রেজাউল করিম সোহেল, মাস্টার আবুল কাসেম মাস্টার জাকায়েত উল্ল্যাহ, মাস্টার রনজিত কুমার শীল, মাস্টার মামুনুর রশীদ , মাস্টার জামাল উদ্দিন, সাংবাদিক ইলিয়াস সুমন, রিদুয়ানুল বারী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন সম্পুর্ন অরাজনৈতিকভাবে শিক্ষা, সাংস্কৃতি ও দুঃস্থ মানবতার পাশে দাঁড়িয়ে ব্যাপক সমাদৃত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি