মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● লাল কার্ড দেখার পর ছুরি নিয়ে মাঠে নামলেন ফুটবলার      ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি      ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● শিশুকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংক ধসে পোশাক শ্রমিকের মৃত্যু      ● পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের      ● বাকেরগঞ্জের নতুন ইউএনও তারিকুল ইসলাম      ● চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১      ● রাজাপুরের মঠবাড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপির মতবিনিময়      ● পাইকগাছায় ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান সম্পন্ন      ● উল্লাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● ১৯ বছর পর স্বীকৃতি পেল দুঃখু মিয়ার স্কুল      
লাল কার্ড দেখার পর ছুরি নিয়ে মাঠে নামলেন ফুটবলার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রেফারি লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুমে ফিরে সেখান থেকে ছুরি হাতে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে তেড়ে গেলেন এক ফুটবলার। ইতালির সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে ভয়াবহ এমন ঘটনা ঘটেছে। 

আতঙ্কজনক এই পরিস্থিতির পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পুলিশ ডাকতে বাধ্য হন ম্যাচ আয়োজকরা। অবশ্য এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনাটি ঘটেছে ইতালির তৃতীয় ডিভিশনের ম্যাচে। গ্যালাকটিক পাওলিনি বনাম অ্যাথলেটিক পারতান্নার ম্যাচ চলছিল। খেলা চলাকালীন গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারি ফুটবলার ডেল পাওলিনি প্রথমে প্রতিপক্ষ বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করে হলুদ কার্ড দেখেন। পরে প্রতিপক্ষ এক ফুটবলারকে লাথি মারেন তিনি।

এই ঘটনার পর রেফারি ভিনসেঞ্জো পার্নিস পাওলিনিকে লাল কার্ড দেখান। তাকে বাঁচাতে গিয়ে রেফারির সঙ্গে তর্ক শুরু করেন গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। তাকেও লাল কার্ড দেখান রেফারি। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সেখানেই ঘটনা শেষ হয়নি। লাল কার্ড দেখার পর ড্রেসিংরুমে চলে যান পাওলিনি। কয়েক মিনিট পর হাতে একটি ছুরি নিয়ে আবার মাঠে নেমে পড়েন। পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে ভয় দেখানো শুরু করেন। এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন। এই ঘটনার পর রেফারি খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পারতান্না। ফুটবলার ও কর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছে তারা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close