মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড      ● লাল কার্ড দেখার পর ছুরি নিয়ে মাঠে নামলেন ফুটবলার      ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি      ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● শিশুকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংক ধসে পোশাক শ্রমিকের মৃত্যু      ● পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের      ● বাকেরগঞ্জের নতুন ইউএনও তারিকুল ইসলাম      ● চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১      ● রাজাপুরের মঠবাড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপির মতবিনিময়      ● পাইকগাছায় ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান সম্পন্ন      ● উল্লাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ      
বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেষ ওভারে ১৯ রান নিয়ে অস্ট্রেলিয়া ১৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করেছিল। তবে সেটিকে অপর্যাপ্ত বানিয়ে ছাড়লেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্ট। দুজন মিলে ১০ ওভারেই ১৫১ রান তুলে অজিদের জয়ের আশা ভেস্তে দেন। শেষপর্যন্ত ১৩.১ ওভারে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) কারারায় আগে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পেলেও অস্ট্রেলিয়া সেটি ধরে রাখতে পারেনি। ৮৪ রানে তারা ৫ ‍উইকেট হারিয়ে বসে। পরে শেষদিকে নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, বেন ডারউইশ ও জ্যাক এডওয়ার্ডসের ঝোড়ো ক্যামিওতে ৮ ‍উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে স্বাগতিকরা।

এর আগে দ্বিতীয় ওভারে হেনরি ক্রোকোম্বোকে টানা দুই ছক্কার পর ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন মিচেল মার্শ (১৫)। রান আউটে কাটা পড়েন স্যাম হার্পারও (৩)। ১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান করা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ঝড় থামান স্যাম কারান। ৬ রান করে টিম ডেভিড পাওয়ার প্লের শেষ বলে বিদায় নেন। পাওয়ার প্লেতে ৫৮ রান তুললেও ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

সেই ধাক্কা সামলে নিখিল চৌধুরি ও ল্যাচলান শ পাল্টা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ১০ বলে ১৭ রান করে শ আউট হন আদিল রশিদের বলে। এরপর ৪৯ রানের জুটিতে অজিদের ইনিংস টেনে নেন নিখিল-ডেভিস। নিখিল ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান করেন ৩৫ বলে ১ ছক্কা ও ৪ চারে। ডেভিস সমান বাউন্ডারিতে ৩৯ রান করেন। শেষদিকে এডওয়ার্ডস ৮ বলে ১৮ এবং ডারউইশ ৪ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় পুঁজিটা ১৮০ পেরোন। ইংলিশদের পক্ষে ক্রোকোম্বে ও কারান সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতে জয়ের পথ সহজ করে তোলেন ডোনাল্ড ও সল্ট। ১০.১ ওভারে তাদের জুটি থেমেছে ১৫১ রানে। মাত্র পঞ্চম টি-টোয়েন্টি খেলতে নামা ডোনাল্ড উভয়ের মধ্যে বেশি আগ্রাসী ছিলেন। মাত্র ৩২ বলে ৯ ছক্কা ও ৪ চারে ৮৫ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতেও রূপ দেওয়ার সুযোগ ছিল তার সামনে। তবে রাইলি মেরেডিথের বলে ক্যাচ তুলে থামেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।

এ ছাড়া শুরুতে ধীরগতির ব্যাট করলেও সল্ট ৩০ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৫৮ রান করেছেন। অপর ওপেনারের অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে যান তিনিও। তবে ততক্ষণে ইংলিশদের জয় ছিল কিছু সময়ের অপেক্ষা। সহজেই বাকি কাজ সেরেছেন টম ব্যান্টন ও হ্যারি ব্রুক। ব্যান্টন ৮ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। আর ইংল্যান্ড ৪১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৭ নভেম্বর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close