প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম

সংগৃহীত ছবি
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় মঠবাড়ী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
এতে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল এবং রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু।
সভায় দেশের চলমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৬নং মঠবাড়ী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।