মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের      ● বাকেরগঞ্জের নতুন ইউএনও তারিকুল ইসলাম      ● চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১      ● রাজাপুরের মঠবাড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপির মতবিনিময়      ● পাইকগাছায় ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান সম্পন্ন      ● উল্লাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● ১৯ বছর পর স্বীকৃতি পেল দুঃখু মিয়ার স্কুল      ● সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা      ● জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন      ● দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ      ● ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রী পলাতক      ● নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়      
পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আশরাফুল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরের  দিকে উপজেলার জিয়ানগর-চণ্ডীপুর সড়কের মধ্য ইন্দুরকানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল উপজেলার জিয়ানগর এফ করিম আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মোহাম্মদ রাজীব ও নাজমা দম্পতির ছেলে।

আশরাফুলের নানা মোয়াজ্জেম হোসেন জানান, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল আশরাফুল। মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে খেলার সময় হঠাৎ সড়কে উঠে যায় সে। এ সময় ঘোষের হাটের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। অটোরিকশার একটি লোহার পাইপ তার শরীরে ঢুকে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

জিয়ানগর (ইন্দুরকানী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close