প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম

সংগৃহীত ছবি
সারাদেশেদ আওয়ামী ফ্যাসিস্টদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি সরকারি আকবর আলী কলেজ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মুকুল হোসেন সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।