মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা      ● জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন      ● দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ      ● ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রী পলাতক      ● নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়      ● ৫০ বছরের দুর্ভোগ ঘোচাতে নারায়ণপুরে সেতু নির্মাণের উদ্যোগ      ● ডিসেম্বরে পর্দা উঠছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’      ● ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী      ● শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার : ড. এম এ কাইয়ুম      ● দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস      ● ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি : ডিএমপি      ● শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব : হাসনাত      
সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম। তাঁর অবসর উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। 

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ৫০ শয্যা হাসপাতালের তিন তালার  সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে মো. নজরুল ইসলামের কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। সরকারি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে অবসর জীবনে পদার্পণ উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মো. নজরুল ইসলাম সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক হিসেবে  ১৯৯৩ সালে কর্মস্থলে যোগদান করে  দায়িত্ব পালন করেছেন। তাঁর অবসর উপলক্ষে আয়োজিত এ বিদায় সংবর্ধনা  অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক উপর দেওয়া হয়। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close