মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়      ● ৫০ বছরের দুর্ভোগ ঘোচাতে নারায়ণপুরে সেতু নির্মাণের উদ্যোগ      ● ডিসেম্বরে পর্দা উঠছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’      ● ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী      ● শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার : ড. এম এ কাইয়ুম      ● দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস      ● ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি : ডিএমপি      ● শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব : হাসনাত      ● বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক      ● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      ● ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● গাইবান্ধায় ১৩ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      
নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইলে নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সাথে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ইউএনও ফয়সাল আহমেদ নান্দাইলের জনদুর্ভোগ লাঘব, উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সমস্যা মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মতামত প্রকাশ করেন।
তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, যানজট নিরসন, শিক্ষাব্যবস্থার উন্নতি, মাদক ও জুয়ার বিস্তার রোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, নান্দাইলের উন্নয়ন ও জনকল্যাণে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চায়। প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ, সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সমাধানমুখী পরামর্শ দিয়ে সাংবাদিকরা উন্নয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারেন।

এছাড়াও নান্দাইলকে উন্নয়ন ও সম্ভাবনার পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ইউএনও বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও নান্দাইলের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে। সবার সহযোগিতায় নান্দাইলকে আরও উন্নত, সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুল হক তারেক, মডেল থানার উপ পরিদর্শক দেবলাল সরকারসহ নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 



স্বদেশ প্রতিদিন/ এমবি/আর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close