মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী      ● শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার : ড. এম এ কাইয়ুম      ● দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস      ● ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি : ডিএমপি      ● শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব : হাসনাত      ● বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক      ● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      ● ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● গাইবান্ধায় ১৩ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      
ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪ টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ছেড়ে আসে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।

এর আগে সকাল সাড়ে ১১ টায় স্বর্ণদ্বীপে হেলিকপ্টারটি অবতরণ করে।

তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। আজ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়া পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী ঢাকার পথে রওনা হয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ এমবি/আর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close