মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রী পলাতক      ● নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়      ● ৫০ বছরের দুর্ভোগ ঘোচাতে নারায়ণপুরে সেতু নির্মাণের উদ্যোগ      ● ডিসেম্বরে পর্দা উঠছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’      ● ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী      ● শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার : ড. এম এ কাইয়ুম      ● দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস      ● ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি : ডিএমপি      ● শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব : হাসনাত      ● বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক      ● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      ● ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রী পলাতক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তাঁর স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫)। পলাতক স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে পাকা সড়কে কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে রাজু ইসলামকে আটক করতে সক্ষম হলেও তাঁর স্ত্রী রুমা আক্তার পালিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে আটক রাজু পালিয়ে যাওয়া ব্যক্তি তাঁর স্ত্রী বলে পুলিশকে জানান।

পুলিশ জানায়, রাত ৮টা ১০ মিনিটের দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁর ফেলে দেওয়া পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৪০ পিস ইয়াবা (ওজন ৪ গ্রাম) উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

এ ছাড়া মাদক কেনাবেচার কাজে ব্যবহারের অভিযোগে একটি ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করে পুলিশ।

আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা। তাঁর স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী এলাকায়। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির শাহাপাড়া নতুন ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দম্পতি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলমখান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close