রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশব্যাপি আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাংশা এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল      ● প্রধানমন্ত্রীর সংলাপ শুরু সোমবার      ● জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি      ● ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার      ● এইচএসসি ও সমমান পরীক্ষা পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল সোমবার      ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ      ● কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল      ● ভালুকায় শ্রমিক দলের নতুন কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন      ● এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী      ● শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের      ● ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স      ● ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা      
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ক্রেতাদের আস্থার সংকটে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত অর্ডার অন্য দেশে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে সংগঠনটি। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এ জরিপ করা হয়। জরিপে ৩১৭টি কারখানা তাদের তথ্য প্রদান করেছে। এসব কারখানার উৎপাদন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের।

এ ছাড়া সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এসব কারখানা রপ্তানি আদেশ ধরে রাখতে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতিতে পড়েছে।

বিজিএমইএ জানায়, অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। ক্রেতারা ইতিমধ্যে তাদের নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র। সংগঠনটির ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি।

বিজিএমইএ মনে করে, তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর। এর কারণে ইতিমধ্যে অন্য দেশে ব্যাপকভাবে অর্ডার সরে গেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close