রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু      ● সৌদি ফেরত যাত্রীর শরীরে ১১ কোটি টাকার স্বর্ণ!      ● শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া      ● পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’      ● মীরসরাইয়ে বাসে তল্লাশি, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২      ● মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক সুজন       ● ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি      ● আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে : রাশেদ খাঁন      ● জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে রোববার      ● আইসিইউতে পরিচালক মাতিয়া বানু শুকু      ● মা হলেন মৌসুমী হামিদ      ● মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা      
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন।রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, সিলেট বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৫২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৩৬ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close